ময়মনসিংহে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।আজ বুধবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহরগামী বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পোর তিনজন যাত্রী নিহত হয় এবং গুরুতর আহত হয় আরও তিনজন। নিহত টেম্পোযাত্রীরা হলেন সদর উপজেলার পুটামরা গ্রামের সুমন মিয়া (২৫), সোহেল মিয়া (২৫) ও তারাকান্দা থানার খোরশেদ মিয়া (২৬)।এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় থানার পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।