ময়মনসিংহে বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গাঙিনার পাড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই দোকানের নাম আলিম জুয়েলার্স।আলিম জুয়েলার্সের ব্যবস্থাপক দীপক প্রথম আলো ডট কমের কাছে দাবি করেন, ‘কয়েকজন যুবক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ঢুকে পড়ে। তাদের মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। তারা দোকানের সিন্দুক ভেঙে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।’বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।