ময়মনসিংহে মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজারের কাছে আজ বুধবার ভোরে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর চারটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুজন আরোহী নিহত হয়। আরেকজন আরোহীর মৃত্যু ঘটে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। এলাকাবাসী গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের কারও পরিচয় জানা যায়নি।