ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৪ সদর আসনের সাংসদ মতিউর রহমানের ছোট ছেলে চিকিৎসক মুশফিকুর রহমান ওরফে শুভ (৩০) আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাংসদের পরিবার সূত্রে জানা যায়, মুশফিকুর রহমান ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে ময়মনসিংহ শহরের আকুয়ার নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডুবা এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন। তিনি ময়মনসিংহে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। মুশফিকুরের পরিবার থেকে জানানো হয়েছে, আজ বেলা দুইটায় তাঁর প্রথম জানাজা ময়মনসিংহ কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আকুয়ায় নিজ বাসভবনে বাদ আসর অনুষ্ঠিত হবে।