ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আজ রোববার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় আজ সকালে স্কয়ার ফ্যাশন লিমিটেডের শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগেই তরিকুল ইসলাম (১৮) ও গাজী মিয়া (২৫) নামের দুজন শ্রমিক মারা যান। তাঁদের দুজনেরই বাড়ি ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, হতাহত ব্যক্তিরা স্কয়ার ফ্যাশন লিমিটেডের শ্রমিক। বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।