ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে আজ বুধবার বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহ সদর উপজেলার সাহেবকাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো অনলাইনকে বলেন, কিশোরগঞ্জগামী ঈশা খাঁ পরিবহনের একটি বাস দুপুরে সদর উপজেলার সাহেবকাটারি এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালক, চারজন আরোহীসহ মোট পাঁচজন নিহত হন। আহত অন্য একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।