ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় আজ রোববার সকাল আটটার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুজন আহত হয়েছে।ভালুকা থানার ভরাডোবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এর আরোহী আযম খান (৩২) নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের অপর দুই আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ রাজীব পরিবহন নামের বাসটিকে আটক করেছে।