ময়মনসিংহে ‘১০০ বস্তা চাল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে মঞ্চস্থ হলো ১৪০ বছর আগের যুদ্ধবিধ্বস্ত জাপানের দারিদ্র্যপীড়িত একটি প্রদেশ নাগাওয়াকার সত্য ঘটনা অবলম্বনে রচিত ১০০ বস্তা চাল নাটকটি। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার দুপুরে জাপানি লেখক ইউজো ইয়ামামতো রচিত ও অধ্যাপক আবদুস সেলিম অনূদিত নাটকটি দেখতে বিপুল দর্শকের সমাগম ঘটে।শুক্রবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে ঢাকাস্থ জাপানি দূতাবাসের প্রথম সচিব হিদেকি ইগাওয়া এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ বক্তব্য দেন। নাটকটিতে অভিনয় করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশিল্পীরা।