যক্ষ্মা নিয়ন্ত্রণে মুকসুদপুরে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে গোপালগঞ্জের মুকসুদপুরে ‘যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর মুকসুদপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া।