যত করবে অনুশীলন, তত বেশি নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, বাকি সময় গণিতের অনুশীলন করে খুব সহজেই ভালো নম্বর পেতে পারো।প্রশ্নের ধারা সম্পর্কে ধারণা: গণিত প্রশ্নের ধারা অনুসারে প্রশ্নপত্রে ১৪টি প্রশ্ন দেওয়া থাকবে। ১, ২ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে।সংক্ষেপে উত্তর: ১ নম্বর প্রশ্নে ১০টি সংক্ষেপে উত্তর প্রশ্ন থাকবে। ১০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। উত্তর ঠিক হলে এই প্রশ্নের ১০ নম্বর পাবে। এ জন্য তোমাকে পাঠ্যসূচির প্রতিটি অধ্যায়ের বক্স করা, * (তারকা) চিহ্নিত তথ্যকথা এবং উদাহরণ ও অনুশীলনের ছোট অঙ্কগুলো অনুশীলন করবে।বহুনির্বাচনী প্রশ্ন: ২ নম্বর প্রশ্নের (ক) নম্বরে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন। অর্থাৎ, সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে পাঁচটি প্রশ্নের জন্য ৫ নম্বর পেতে হলে তোমাকে সম্পূর্ণ পাঠ্যসূচি অবশ্যই আয়ত্তে থাকতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে শুধু সঠিক উত্তরটিই উত্তরপত্রে লিখবে। যেমন—প্রশ্ন: (১) ৬৫০২৬৩ থেকে ৯৫৭৪২ বিয়োগ করলে বিয়োগফলের হাজারের ঘরে বসবে ৫/৪/২/৬উত্তর: ৪।শূন্যস্থান পূরণ: আবশ্যকীয় ২ নম্বর প্রশ্নের (খ) নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। পাঁচটি শূন্যস্থান পূরণে থাকবে ৫ নম্বর। এই প্রশ্নেরও যথার্থ উত্তরের জন্য তোমাকে সম্পূর্ণ পাঠ্যসূচি আয়ত্তে রাখতে হবে।কথার অঙ্ক: প্রশ্নের ধারা অনুসারে ৩ নম্বর প্রশ্ন থেকে ১৩ নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে কথার অঙ্ক। এখানে ৩ থেকে ১৩ পর্যন্ত ১১টি অঙ্কের মধ্যে দিতে হবে ৭টি। কথার অঙ্ক সমাধানে যা মনে রাখবে:ক) কথার অঙ্কের সমাধান অবশ্যই কথায় লিখে, অর্থাৎ বর্ণনা করে সমাধান দেখাতে হয়। সংক্ষেপে শুধু যোগ-বিয়োগ কিংবা গুণ-ভাগ করে ফল বা উত্তর মিলিয়ে দিলে ঠিক হবে না। এতে নম্বর কাটা যায়।খ) প্রতিটি সমাধান শেষে উত্তর পৃথক করে লিখবে। কখনো উত্তর ‘উঃ’ দিয়ে লিখবে না।গ) সমস্যার সমাধানের কোনো স্তরে ভাগ বা গুণ থাকলে সেই ভাগ বা গুণ সমাধানের পাশে করে দেখাবে।ঘ) ভগ্নাংশের ক্ষেত্রে কাটাকাটিগুলো পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল হতে হবে।জ্যামিতি:জ্যামিতি অংশ লেখার সময় প্রশ্ন ভালো করে বুঝে নেবে। জ্যামিতির চিত্র কখনো কলম দিয়ে অঙ্কন করবে না। চিত্র পেনসিল দিয়ে আঁকবে। সংজ্ঞার সঙ্গে চিত্রের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। সংজ্ঞা আর চিত্রে অমিল থাকলে নম্বর কাটা যাবে। আঁকার জন্য ভালো মানের লেড পেনসিল (২বি) ব্যবহার করতে পারো। প্রশ্নের ধারায় জ্যামিতি থাকবে ১৪ নম্বর প্রশ্নে।অঙ্কের হিসাব, রাফ বা খসড়া:গণিত বিষয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে খসড়া, রাফ কিংবা হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভিন্ন জায়গায় হিসাব বা রাফ করে থাকে। প্রশ্নপত্রে, অন্য কাগজে কিংবা খাতার শেষ পৃষ্ঠায় রাফ করা অনেকেরই অভ্যাস রয়েছে। এটা কখনো ঠিক নয়। রাফ সমাধানের পাশে থাকাই ভালো। প্রয়োজনে সমাধানের বাম পাশের পৃষ্ঠায় রাফ করা যেতে পারে। সমাধানের অনেক দূরে রাফ করলে সঠিক সংখ্যা বসাতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যেমন—অঙ্কের রাফ করে তুমি রেজাল্ট পেলে ‘৪৬’ অথচ মূল সমাধানে তুলতে গিয়ে হয়ে গেল ‘৬৪’। এমন ভুল প্রায়ই হয়ে থাকে। তাই যথাসম্ভব রাফ সমাধানের পাশে থাকা ভালো। এতে ভুল হওয়ার আশঙ্কা থাকে না। অনেকে প্রশ্নপত্রে রাফ করে থাকে। এটা কখনো করা উচিত নয়।সমাধান ও রাফের নমুনা:৫ নম্বর প্রশ্নের উত্তরজমিটি, ১২ জন লোকে চাষ করে ৭ দিনে... ১ ,, ,, ,, ,, (৭ – ১২) দিনে = ৮৪ দিনে... ২১ ,, ,, ,, ,, (৮৪ — ২১) দিনে = ৪ দিনেউত্তর: ৪ দিনে।রাফ২১) ৮৪ (৪ ৮৪ ০মনে রাখা দরকার: কোনো সংখ্যা বা রাশি ‘ওভার রাইটিং’ করা যাবে না। কোথাও ভুল হলে সম্পূর্ণ কেটে দিয়ে স্পষ্ট করে পুনরায় লিখবে। যে অঙ্কটি সবচেয়ে সহজ মনে হবে, নির্ভুলভাবে সমাধান করতে পারবে, সেটিই সবার আগে দেবে। তারপর অন্য অঙ্কগুলো দেবে। একটি সমাধান যেন দুই পৃষ্ঠায় না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। এক পৃষ্ঠায় একটি সমাধানের কাজ শেষ করার চেষ্টা করবে। কোনো কারণে একটি অঙ্ক যদি দুই পৃষ্ঠা মিলে সমাধান করতে হয়, তবে সে ক্ষেত্রে খাতার বাম পৃষ্ঠা থেকে সমাধান শুরু করার চেষ্টা করবে। প্রশ্ন পড়ে ভালো করে বুঝে নিয়ে সমাধান করবে এবং উত্তর ‘উঃ’ না লিখে স্পষ্ট করে ‘উত্তর:’ লিখবে। প্রতিটি সমাধান শেষে সঙ্গে সঙ্গে ওই সমাধানটি পুনরায় মন দিয়ে দেখে নেবে কোথাও ভুল হলো কি না। উত্তর সঠিকভাবে লেখা হলো কি না। সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান আবার মনোযোগ দিয়ে দেখে নেবে। সরল অঙ্ক যদি দিতেই হয়, তবে সবার শেষে দেবে। কারণ, অসাবধানতায় সরল একটু ভুল হলে বারবার হয়তো ভুল হতে থাকবে। এতে সময় নষ্ট হয় এবং অনেক কাটাকাটি হওয়ারও আশঙ্কা থাকে। আর সরলের সমাধান করার ক্ষেত্রে গণিত পাঠ্যবইয়ের উদাহরণের নিয়ম অনুসরণ করবে।