যত দিন আছি, জনগণকে খোঁড়া হতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছোটবেলায় পড়েছিলাম, কানাকে কানা ও খোঁড়াকে খোঁড়া বলিবে না।’ কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি তাও জানে না। তিনি বলেন, ‘জনগণ জানে, দেশ চালাতে কারা অসমর্থ। যতদিন বেঁচে আছি ততদিন এ দেশের জনগণকে খোঁড়া হতে দেব না।’সম্প্রতি এক জনসভায় খালেদা জিয়া বলেছেন সরকারকে লুলা, ল্যাংড়া বানিয়ে ছেড়ে দেব। এর জবাবে আজ শনিবার বিকেলে সন্দ্বীপে হাজি এবি কলেজমাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের বিচার করা। এই বিচার ত্বরান্বিত করতে তিনি সবার সহযোগিতা চান।শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। কিন্তু যুদ্ধাপরাধীরা এ দেশের সন্তান হয়ে ওই সময় নিজ মাটিতে মানুষ হত্যা করেছে, মানুষের সম্পদ লুট করেছে এবং নারীদের পাকিস্তানি সেনবাহিনীর হাতে তুলে দিয়েছে।জনসভায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এম শাহজাহান, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী সন্দ্বীপে ১০ লাখ সোলার হোম সিস্টেম ও ২০ হাজার বায়োগ্যাস স্থাপন প্রকল্প উদ্বোধন করেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিএল) আওতায় এসব প্রকল্পের কাজ চলছে। এ সময় তিনি বলেন, সরকার এই বছরেই দেশে বিদ্যুতের চাহিদা পুরোপুরি মেটাতে পারবে। তিনি বলেন, সরকার এর মধ্যেই জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুত্ যোগ করেছে।শেখ হাসিনা বলেন, সরকার ২০১৩ সালে বিদ্যুতের উত্পাদন সাত হাজার মেগাওয়াট, ২০১৫ সালে আট হাজার মেগাওয়াট ও ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, সরকার কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র উত্পাদনের পরিকল্পনা নিয়েছে। ইউএনবি।