যত দোষ লিন্ডসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছেন অভিনয়শিল্পী লিন্ডসে লোহান। শখের বশে নয়, নেকলেস চুরির সাজার অংশ এটি। শবাগারে গিয়ে প্রথম দিনই আরেক ঝামেলা পাকিয়েছেন লিন্ডসে। সেদিন নির্ধারিত সময়ের ২০ মিনিট পর শবাগারে ঢোকেন লিন্ডসে। সেই অপরাধ কাটানোর জন্যই হয়তো সেখানকার কর্মীদের জন্য যেচে গিয়ে ৩৬টি কাপ কেক ও বার্গার কিনেছিলেন দুপুরের দিকে। শবাগার কর্তৃপক্ষ দেখেই কেড়ে নেয় সব খাবার।আগামী ২ নভেম্বর আবার আদালতে শুনানিতে হাজিরা দিতে হবে লিন্ডসেকে। এর আগে শবাগার পরিষ্কারের এ কাজ তাঁকে করতে হবে সপ্তাহ দুয়েক, প্রতি সপ্তাহে ১৬ ঘণ্টা করে। টাইমস অব ইন্ডিয়া।