যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস এবংকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শিহান সাজিদ।এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। স্বর্ণ পারদের সংস্পর্শে এলে সাদা হয়ে যায় কেন?সৈয়দ মো. তাসফি নওরোজ,হাউজিং এস্টেট, কুমিল্লা। পারদ বা মার্কারি পর্যায় সারণির ৮০তম মৌল। কক্ষ তাপমাত্রায় এটা একমাত্র তরল ধাতু। অপরদিকে স্বর্ণ পর্যায় সারণির ৭৯তম মৌল। সাধারণভাবে স্বর্ণ ও পারদ পরস্পর রাসায়নিক যৌগ গঠন করতে পারে না। কিন্তু সে ক্ষেত্রে নতুন ধরনের ধাতব মিশ্রণ সৃষ্টি হয়। একে অ্যামালগাম বা স্বর্ণ-পারদ মিশ্রণ বলে। এই মিশ্রণের বর্ণ দেখতে রুপালি সাদা পারদের মতোই হয়। বিশুদ্ধ স্বর্ণ পরীক্ষার জন্য পারদ ব্যবহার করা হয়। ভ্যাকুয়ামে পতাকা দণ্ডায়মান রাখলে পতাকার কাপড়ের অবস্থান কী হবে?আফরিনা আসাদউলিপুর, কুড়িগ্রাম। সাধারণ অর্থে ভ্যাকুয়াম হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কোনো বায়ুর অস্তিত্ব নেই। এককথায়, কোনো ভৌত ব্যবস্থার শূন্য অবস্থান। যেখানে বায়ুর চাপ ও ঘনত্ব শূন্য বা শূন্যের কাছাকাছি। কোনো ভ্যাকুয়ামে যদি পতাকা রাখা হয় তাহলে সেই পতাকার কাপড় অবশ্যই স্থির থাকবে। কারণ, যেহেতু বাতাস নেই সেহেতু কাপড় নড়ারও কোনো কারণ নেই।  রকেট কীভাবে চাপ সৃষ্টি এবং মহাকাশে পরিভ্রমণ করে?নূর মাইরুখ খানজিগাতলা, ঢাকা। মহাশূন্য যান বা রকেটের পরিভ্রমণ বস্তুর ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। নীতিটি হলো, ‘একাধিক বস্তুর মধ্যে যখন পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়, তখন তাদের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে।’ আমরা বন্দুক থেকে বুলেট নিক্ষেপের ঘটনা দিয়ে এটা বুঝতে পারি। গুলি করার আগে বন্দুক ও বুলেট উভয়ের বেগ শূন্য থাকে বলে ভরবেগ শূন্য থাকে। গুলি করার পর বুলেট সামনের দিকে যায় আর বন্দুক ঠিক বিপরীত দিকে একই গতিতে ধাক্কা দেয়। তখনো বন্দুক আর বুলেটের মোট ভরবেগ একই থাকে। মহাশূন্য যান বা রকেটের ক্ষেত্রে প্রবলবেগে পেছনের দিক দিয়ে গ্যাস নিঃসরণের ফলে ভরবেগের সংরক্ষণনীতি অনুসারে যানটি সামনে এগিয়ে যায়। মহাশূন্য যানে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ও অক্সিজেন ব্যবহার করা হয়।