যত প্রশ্ন তত উত্তর
অনেক চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস এবংকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শিহান সাজিদ। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সিএনজি ও গ্রিনহাউস গ্যাস কী?প্রশ্ন পাঠিয়েছে: ইশরাত জাহানজাফলং, সিলেট। সিএনজি (কমপ্রেশড ন্যাচারাল গ্যাস) বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, যা বিশেষ ব্যবস্থায় তরলে রূপান্তর করা হয়। এ গ্যাসকে ২৯০০-৩৬০০ পিএসআই চাপের মাধ্যমে তরলে পরিণত করে সিলিন্ডারে জমা করা হয়। অন্যদিকে গ্রিনহাউস গ্যাস হচ্ছে, যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করে সূর্য থেকে আসা অবলোহিত বিকিরণ, শোষণ ও বিচ্ছুরণ করে। এসব গ্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। গ্রহাণু সম্পর্কে জানতে চাই।প্রশ্ন পাঠিয়েছে: প্রিয়াংকা দাসসিরাজগঞ্জ। গ্রহাণু হলো গ্যাস, ধাতু ও পাথরের সমন্বয়ে গঠিত মহাজাগতিক বস্তু, যা তারা বা নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে। আমাদের সৌরজগতে বেশির ভাগ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে অবস্থিত বিশাল এলাকার গ্রহাণু বেল্টে থেকে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করে। বড় আকারের গ্রহাণুকে প্ল্যানেটয়েডস বলা হয়ে থাকে। ১৮০১ সালে গিউসেপ্পে পিআজ্জি প্রথম গ্রহাণু সেরেস আবিষ্কার করেন। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন কত? এর উচ্চতা কতটুকু?প্রশ্ন পাঠিয়েছে: হেলাল মোর্শেদঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পৃথিবীর বায়ুমণ্ডলের ভর প্রায় 5x 1018 কেজি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল ওপরে ‘কারমান লাইন’ নামে সীমা কল্পনা করা হয়। এই লাইনটিকেই পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যে সীমানা ধরা হয়।