যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস এবংকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শিহান সাজিদ। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা:যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫। মাইক্রোওয়েব কী? মাইক্রোওয়েব আসলে মাইক্রো-কিলোওয়েবের সংক্ষিপ্ত রূপ। সাধারণ অর্থে এটি এমন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার দৈর্ঘ্য টেরাহার্টজ তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় কিন্তু বেতার তরঙ্গ থেকে ছোট। এর সীমা হচ্ছে ৩০০ মেগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে।প্রশ্ন পাঠিয়েছে: রিফাত রহমানসেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা। পৃথিবী থেকে চাঁদের প্রকৃত দূরত্ব কত? পৃথিবী ও চাঁদের মধ্যে গড় দূরত্ব ৩৮৪,৪০৩ কিলোমিটার বা ২৩৮,৮৫৭ মাইল। চাঁদের কক্ষপথ পূর্ণ বৃত্তাকার নয় বলে এই দূরত্ব স্থির নয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৬৩,১০৪ কিলোমিটার থেকে ৪০৫,৬৯৬ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করে।প্রশ্ন পাঠিয়েছে: পলি চক্রবর্তীপটুয়াখালী।  মিনারেল আসলে কী? সাধারণ অর্থে, মিনারেল বা খনিজ পদার্থ হচ্ছে একধরনের যৌগিক পদার্থ। প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের কঠিন রাসায়নিক উপাদান ও অজৈব পদার্থ একত্র হয়ে মিনারেল বা খনিজ পদার্থ তৈরি করে।প্রশ্ন পাঠিয়েছে: ফারহানা মিমযশোর জিলা স্কুল