যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা:যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫। তরল নাইট্রোজেন কী? বায়ুমণ্ডলীয় চাপে -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলীকৃত নাইট্রোজেনকে তরল নাইট্রোজেন বলা হয়। গবেষণাগারে বিভিন্ন জীবকোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ অতি নিম্ন তাপমাত্রায় (-১৯৬ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। শব্দের গতিবেগ কেন নানা জায়গায় বিভিন্ন হয়? গ্যাসীয় মাধ্যমে (বায়ু) শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভর করে। বিভিন্ন স্থানের বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা ভিন্ন হলে শব্দের বেগও ভিন্ন হবে। তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়।প্রশ্ন পাঠিয়েছেন: আখি চক্রবর্তী, রাঙামাটি। সৌরঝড়ের কারণ কী? সৌরঝড় হলো সূর্যের পৃষ্ঠে পরিলক্ষিত একটি আকস্মিক উজ্জ্বলতা। সৌরঝড়ে সৌরমুকুটের (Corona) মাধ্যমে মহাকাশে ইলেকট্রন, আয়ন এবং পরমাণুর মেঘ উৎসারিত হয়। যখন ত্বরিত চার্জ কণা, প্রধানত ইলেকট্রন, প্লাজমার (বস্তুর আয়নিত অবস্থা) সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন সৌরঝড় হয়। চাঁদে মানুষ বাস করতে পারে না কেন? মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো বায়ু, পানি, স্বাভাবিক বায়ুর চাপ (১০৫ প্যাসকেল) ও অভিকর্ষজ বল। কিন্তু চাঁদে বায়ু ও বায়ুর চাপ নেই এবং চাঁদের অভিকর্ষজ বল (পৃথিবীর ছয় ভাগের এক ভাগ) ও পানির পরিমাণ পর্যাপ্ত নয় বিধায় চাঁদে মানুষ বসবাস করে না। প্রশ্ন পাঠিয়েছেন: সুমন কায়সারমিরপুর, ঢাকা।