যত প্রশ্ন তত উত্তর
অনেক প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা:যত প্রশ্ন তত উত্তরবিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫। বিগ ব্যাং কত বছর আগে হয়েছিল? পৃৃথিবী কবে প্রথম সৃষ্টি হয়?প্রশ্ন পাঠিয়েছেন—আলিফ আহমেদআগ্রাবাদ, চট্টগ্রাম গবেষকদের মতে, বিগ ব্যাং আনুমানিক ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে সংগঠিত হয়েছে। ধারণা করা হয়, প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বছর আগে পৃথিবী প্রথম সৃষ্টি হয়। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ আছে?প্রশ্ন পাঠিয়েছেন—সানিয়া শারমিনবিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদালয় এখন পর্যন্ত বৃহস্পতি গ্রহের ৬৩টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার কী?প্রশ্ন পাঠিয়েছেন—আফ্রিদি হোসেনরাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজ হাইড্রোইলেকট্রিক পাওয়ার হচ্ছে দ্রুতগতিতে পানি সঞ্চালনের মাধ্যমে টারবাইনের সাহায্যে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। বাংলাদেশের কাপ্তাইয়ে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ফরমালিন কীভাবে বানানো হয়?প্রশ্ন পাঠিয়েছেন—নাফিসা আফরিনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের জলীয় দ্রবণ। সাধারণত ৪০ শতাংশ ফরমালডিহাইডের সঙ্গে ১০ থেকে ১২ শতাংশ মিথানল যুক্ত করে ফরমালিন প্রস্তুত করা হয়। ফরমালিন একটি শক্তিশালী ব্যাকটেরিয়ানাশক। ফরমালিন জৈব বস্তুকে পচন থেকে বাঁচায়। হাবল টেলিস্কোপ কখন বানানো হয়?প্রশ্ন পাঠিয়েছেন—রাজিব আহমেদনটরডেম কলেজ ১৯৯০ সালে হাবল টেলিস্কোপ মহাকাশে স্থাপন করা হয়। ২৪৫০০ পাউন্ড ওজনের এই টেলিস্কোপ মহাকাশে নভোখেয়া ডিসকভারি দিয়ে স্থাপন করা হয়। অতিবেগুনি রশ্মি কী?প্রশ্ন পাঠিয়েছেন—শাকিল হোসেনখুলনা জিলা স্কুল অতিবেগুনি রশ্মি হলো এমন সব আলোকতরঙ্গ, যার তরঙ্গমান দৃশ্যমান আলো থেকে ক্ষুদ্র, কিন্তু রঞ্জনরশ্মি থেকে বড়। অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ৪০০ ন্যানোমিটার থেকে ১০ ন্যানোমিটারের মধ্যে অবস্থিত। চাঁদে কতজন মানুষ গেছেন?প্রশ্ন পাঠিয়েছেন—মাহিন আক্তারদীঘিনালা, খাগড়াছড়ি চাঁদে এখন পর্যন্ত ১২ জন মানুষের পদচারণ হয়েছে। ১৯৬৯ সালে অ্যাপোলো ১৩ নভোযানের মাধ্যমে নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে পা রাখেন। অপর দিকে ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর ইউজন সার্নান এখন পর্যন্ত সর্বশেষ মানব হিসেবে চাঁদে অবতরণ করেন।