যত প্রশ্ন তত উত্তর
অনেক প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা:যত প্রশ্ন তত উত্তরবিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫। তেজস্ক্রিয়া কী?প্রশ্ন পাঠিয়েছেন আলিফ আহমেদআগ্রাবাদ, চট্টগ্রাম ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়া বলে।তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা ও গামা—এই তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে। তবে অনেক ক্ষেত্রেই পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো ইত্যাদিও নির্গত হতে পারে। আগ্নেয়গিরি কী?প্রশ্ন পাঠিয়েছে সানিয়া শারমিনবিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড়, যার ভেতর দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া।কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে।নির্গত এসব পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি লাভ করে। তখন একে আগ্নেয়গিরি বলে। ব্লু রে ডিস্ক কী?প্রশ্ন পাঠিয়েছে আফ্রিদি হোসেনরাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজ ব্লু রে ডিস্ক, যা বিডি বা ব্লু রে নামেও পরিচিত, এক প্রকার অপটিক্যাল ডিস্ক ডিভাইস, যা ডিজাইন করা হয়েছে অপর এক ধরনের তথ্য সংরক্ষণকারী ডিভাইস ডিভিডির সঙ্গে সাদৃশ্য রেখে।এর মূল ব্যবহার হচ্ছে হাইডেফিনিশন ভিডিও, প্লেস্টেশন ৩ ভিডিও গেম এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংরক্ষণে। বিগ ব্যাং কত বছর আগে হয়েছিল?প্রশ্ন পাঠিয়েছে নাফিসা আফরিনভিকারুননিসা নূন স্কুল ও কলেজ গবেষকদের মতে, বিগ ব্যাং আনুমানিক ১৩.৭ বিলিয়ন বছর আগে সংঘটিত হয়েছিল। পৃথিবী কবে প্রথম সৃষ্টি হয়?প্রশ্ন পাঠিয়েছে রাজীব আহমেদনটরডেম কলেজ ধারণা করা হয়, প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবী প্রথম সৃষ্টি হয়। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ আছে?প্রশ্ন পাঠিয়েছে শাকিল হোসেনখুলনা জেলা স্কুল এখন পর্যন্ত বৃহস্পতি গ্রহের ৬৩টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার কী?প্রশ্ন পাঠিয়েছেন মাহিন আক্তারদীঘিনালা, খাগড়াছড়ি হাইড্রোইলেকট্রিক পাওয়ার হচ্ছে দ্রুতগতিতে পানি সঞ্চালনের মাধ্যমে টারবাইনের সাহায্যে বৈদ্যুতিক শক্তি উত্পাদনের একটি প্রক্রিয়া।