যত প্রশ্ন তত উত্তর
অনেক প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস এবংকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শিহান সাজিদ। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা:যত প্রশ্ন তত উত্তরবিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আমরা কোন নক্ষত্রে অবস্থান করছি? আমরা পৃথিবীবাসী অর্থাৎ সৌরজগতের অধিবাসীরা মিল্কিওয়ে নামের গ্যালাক্সিতে অবস্থান করছি। মিল্কিওয়ে দেখতে সর্পিলাকার এবং ১ থেকে ১.২ লাখ আলোকবর্ষ পরিধি নিয়ে মহাকাশে অবস্থান করছে। এই গ্যালাক্সিতে ২০০ থেকে ৪০০ বিলিয়ন তারা আছে বলে জ্যোতির্বিদেরা মনে করেন। সবচেয়ে কম তাপমাত্রায় পানি ফুটানো যাবে? স্বাভাবিক উচ্চতায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের সম-উচ্চতায় পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। কিন্তু কেউ যদি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতাবিন্দু হিমালয়ের চূড়ায় পানি ফুটানোর চেষ্টা করে, সেখানে মাত্র ৬৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করবে। বায়ুমণ্ডলের চাপের জন্য এই ভিন্নতা লক্ষ করা যায়।প্রশ্ন পাঠিয়েছে: সুলতানা মিশু, ঢাকা। কোয়েসার শব্দের অর্থ কী? কোয়েসার হচ্ছে অত্যন্ত সক্রিয় শক্তিশালী দূরবর্তী গ্যালাটিক নিউক্লিয়াস। কোয়াসি-স্টেলার রেডিও সোর্স নামের অদাংশ নিয়েই কোয়েসার শব্দটি গঠন করা হয়। গ্লুন কি? কোয়ার্ক ও ফোটন কণার তড়িৎচৌম্বক শক্তির আদান প্রদানে নতুন আরেকটি প্রাথমিক কণার সৃষ্টি হয় তাকেই গ্লুনস কণা বলে। প্রশ্ন পাঠিয়েছে: রাইয়ান হোসেনবালাগঞ্জ, সিলেট। অ্যাসডি বৃষ্টি কোথায়বেশি হয়? শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের উপস্থিতির জন্যঅ্যাসিড বৃষ্টির উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন জায়গার আবহাওয়া ও অবস্থানের ওপর আমেরিকার আটলান্টিক সাগরের আশপাশের বাতাসে এই দুটো অ্যাসিডের উপস্থিতি লক্ষণীয়। তাই ওসব এলাকাতে প্রায়শ অ্যাসিড বৃষ্টি হয়। আলোর প্রকৃত দূরত্ব কত? শূন্যস্থান বা ভ্যাকুয়ামে আলোর প্রকৃত দূরত্ব ধরা হয় প্রতিসেকেন্ডে 299,792,458 মিটার।প্রশ্ন পাঠিয়েছে: শারমিন ফারজানাকুমারখালী, কুষ্টিয়া।