যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে লেবুর রস দিলে কী হয়? হাঙর কেমন করে ঘুমায়? পেঁপের মধ্যে বেগুনের জিন ঢুকিয়ে দিলে কী হবে? কেমন করে মানুষের জিন-নকশা তৈরি হয়? ২০ হাজার বছর পর সূর্যের কী হবে? ন্যানো রোবট কি হূদযন্ত্রের বাধা অপসারণ করতে পারবে? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কত হয়?এমন হাজারো প্রশ্ন প্রতিনিয়ত তৈরি হচ্ছে অনেকের মনে। উত্তর জানতে কেউ শিক্ষকের, কেউ মায়ের, কেউ বা বন্ধুর শরণাপন্ন হচ্ছে। কেউ বা আশ্রয় নিচ্ছে ইন্টারনেটের। এখন থেকে সেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিজ্ঞান প্রজন্ম-এ। পাঠকদের পাঠানো নানা প্রশ্নের জবাব দেবেন সেসব বিষয়ের বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও শিক্ষকেরা। তাঁদের মধ্যে আছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম, এ এম হারুন অর রশীদ, এ আর খান, খোদাদাদ খান, মুহম্মদ জাফর ইকবাল, হাসিনা বেগম, ফারসীম মান্নান মোহাম্মদী, হুমায়ুন কবীর, আরশাদ মোমেন প্রমুখ। প্রবাস থেকে উত্তর দেবেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, আবিদুর রহমান, আসিফ ইসলাম খান, সুলতানা নাহার প্রমুখ। প্রশ্ন পাঠানোর ঠিকানা— যত প্রশ্ন তত উত্তরবিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫।