যত প্রশ্ন তত উত্তর
রাস্তায় গাড়ি চালানোর ঘূর্ণন দিয়ে কেন ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়? রাতের বেলায় সূর্যে মহাকাশযান পাঠানো যাবে কি না? সৌরবিদ্যুতের খরচ কেন বেশি? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কত হয়?এমন হাজারো প্রশ্ন প্রতিনিয়ত তৈরি হচ্ছে অনেকের মনে। উত্তর জানতে কেউ শিক্ষকের, কেউ মায়ের, কেউ বা বন্ধুর শরণাপন্ন হচ্ছে। কেউ বা আশ্রয় নিচ্ছে ইন্টারনেটের। এখন থেকে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিজ্ঞান প্রজন্মে। পাঠকদের পাঠানো নানা প্রশ্নের জবাব দেবেন সেসব বিষয়ের বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও শিক্ষকেরা। দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ছাড়াও প্রয়োজনে উত্তর জানা হবে নাসা, ইউরোপীয় স্পেস মিশন, ফার্মিল্যাব বা সার্নের বিজ্ঞানীদের কাজ থেকে। আগামী সংখ্যা থেকে শুরু হবে উত্তর প্রকাশ। প্রশ্ন পাঠানোর ঠিকানা—যত প্রশ্ন তত উত্তরবিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।