অসংখ্য চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। আজ ছাপা হওয়া প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও বিজ্ঞানী রেজাউর রহমান। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
যত প্রশ্ন তত উত্তর
উত্তর দিয়েছেন—মুহম্মদ জাফর ইকবালপ্রশ্ন-১ পৃথিবী এবং অন্যান্য গ্রহ একটি নির্দিষ্ট সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে কেন? আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। মহাশূন্যে মহাকর্ষ বল ব্যতীত অন্য কোনো বাধা আপাতদৃষ্টিতে নেই। পৃথিবীর মতো গ্রহ উৎপত্তির সময় প্রাপ্ত গতিশক্তিতে তাহলে এদের সরলপথে চলা উচিত। কিন্তু এরা বৃত্তাকারে ঘোরে কেন? তাহলে কি মহাকর্ষ বল ঘূর্ণিঝড় আকৃতির কোনো বল? আমরা যে বিভিন্ন গ্রহের কক্ষপথের কথা শুনি, তা কি বাস্তব, নাকি কল্পনা করে নেওয়া হয়েছে। যদি বাস্তব হয়, তাহলে কীভাবে এই কক্ষপথ তৈরি হয়েছে? পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায়, তাহলে কী ঘটতে পারে? আর কীভাবে এই ঘূর্ণন থামা সম্ভব?শেখ তাশদীদ আশরাফকুষ্টিয়া জিলা স্কুলউত্তর-১: পৃথিবীর (এবং অন্যান্য গ্রহ) ওপর সূর্য তার মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে বাধ্য করছে। যদি কোনো রকম ম্যাজিক করে সূর্যকে হঠাৎ অদৃশ্য করে দেওয়া যেত, তাহলে দেখা যাবে, পৃথিবী (এবং অন্যান্য গ্রহ) সেই মুহূর্তে যেদিকে যাচ্ছিল, সেই পথে সরলরেখায় সমবেগে যেতে শুরু করেছে। বাস্তব। সূর্যের মাধ্যাকর্ষণ বলের কারণে। নিজ অক্ষের ওপর ঘূর্ণন (আহ্নিক গতি) থামিয়ে দিলে ছয় মাস দিনের পর ছয় মাস রাত আসবে! আর কক্ষপথ দিয়ে ঘোরা (বার্ষিক গতি) বন্ধ করে দিলে সেটা সূর্যের আকর্ষণে টুপ করে সূর্যের ভেতর পড়বে। (কাজগুলো সহজ নয়!)।প্রশ্ন-২ চিরাচরিত বিজ্ঞানে আমরা শিখেছি, ‘মহাবিশ্বে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, রূপান্তর হয় মাত্র’ আমি জানি, কৃষ্ণগহ্বরে (ব্ল্যাক হোল) মহাবিশ্বের যা-ই যাক বা প্রবেশ করুক না কেন, তা নিঃশেষ বা ধ্বংস হয়ে যায়। সেটা কোনো গ্রহই হোক, বা অন্য কিছু। আমার জানামতে, প্রতিটি গ্রহ বা গ্রহাণুুপুঞ্জ কিছু শক্তি ধারণ করে। তবে গ্রহটি যদি কৃষ্ণগহ্বরে নিমজ্জিত হয়, তবে কি সেই শক্তি নিঃশেষ হয়ে যাবে? আর নিঃশেষ হলে কি আমরা বলতে পারি, ‘শক্তির ধ্বংস আছে’?আহসান হাবীব আকন্দঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা।উত্তর-২ ভর আসলে শক্তি (E=mc2) এবং ব্ল্যাকহোলের ভর আছে। কোনো গ্রহ যদি ব্ল্যাকহোলের ভেতর পড়ে যায়, তাহলে ব্ল্যাকহোলের ভর বেড়ে যায় বলে শক্তিটা ধ্বংস হয় না।প্রশ্ন-৩ যেকোনো ঘূর্ণায়মান বস্তুর সঙ্গে ডায়নামো যুক্ত করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে বাংলাদেশে প্রতিটি গৃহে বৈদ্যুতিক পাখার সঙ্গে ডায়নামো যুক্ত করে কি বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়? জগতের তাপীয় মৃত্যু বা Heat death কবে নাগাদ হতে পারে? এটি কি সূর্যের মৃত্যুর আগেই ঘটতে পারে? নিচের ধারাসমূহের n-সংখ্যক পদের সমষ্টি কি নির্ণয়যোগ্য?i) 1+12 +123 +1234+...ii) 1+22+333+4444+...iii) 1+20+300+4000+...iv) 1+21+321+4321+...অভিজিৎ দাসকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।উত্তর-৩: বৈদ্যুতিক পাখা ঘোরাতে যেটুকু বিদ্যুতের দরকার হয়, তার সঙ্গে ডায়নামো লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হলে ওই বিদ্যুতের পরিমাণ হবে তার চেয়ে অনেক কম। বেশি বিদ্যুৎ ব্যবহার করে কম বিদ্যুৎ তৈরি করে কী লাভ? দুশ্চিন্তার কোনো কারণ নেই—দেরি আছে (কমপক্ষে 10100 বছর!) এর অনেক আগে সূর্যের মৃত্যু ঘটবে। সমষ্টি নির্ণয়যোগ্য, কিন্তু তার আগে জানা দরকার, নবম পদের পর দশম পদটি কীভাবে লিখতে চাও।উত্তর দিয়েছেন—রেজাউর রহমানপ্রশ্ন-১ ফুল কী এবং তা কীভাবে গন্ধ ছড়ায়? তেঁতুল টক, আঙুর মিষ্টি, মরিচ ঝাল, নিমপাতা তিতা হয় কেন? কীভাবে এসব ভিন্ন ভিন্ন স্বাদের অনুভূতি জন্মায়?মোঃ শাকিলুর জামান কারমাইকেল কলেজ, রংপুর।উত্তর-১ ফুল আমাদের কাছে এক বর্ণিল, সুগন্ধি সৌন্দর্যের প্রতীক। ফুল ছাড়া আমাদের উৎসব-অনুষ্ঠান হয় না। কিন্তু গাছের তা এক অতিপ্রয়োজনীয় বংশবিস্তারের প্রতীক। গাছ নিজস্ব ফুলের কার্যকরণের মধ্য দিয়ে প্রজননশীল হয়। অর্থাৎ ফুল গাছের একটি স্বয়ংসম্পূর্ণ অঙ্গ, যার মধ্যে পুরুষ ও স্ত্রী উভয় জননকোষ বিদ্যমান থাকে। যে প্রক্রিয়ায় এই দুই জননকোষ মিলিত হয়, তাকে পরাগায়ণ বা ‘পলিনেশন’ বলে। পরাগায়ণ বাতাস নয়তো কীটপতঙ্গ দ্বারা সংঘটিত হয়। কীটপতঙ্গকে আকৃষ্ট করার জন্য ফুলের পাপড়ি বর্ণিল ও সুগন্ধযুক্ত হয়। অনেক ক্ষেত্রে ফুলে মধুও (নেকটর) সংরক্ষিত থাকে। ফুলের আকর্ষণীয় গন্ধ বায়ুতরঙ্গে ছড়ায়। বিবর্তন ধারার পর্যালোচনায় দেখা যায়, পুষ্পিত গাছ ও কীটপতঙ্গ জাতের উদ্ভবের একটা যোগসূত্র রয়েছে। তেঁতুলে টারটারিক এসিড, আঙুরে সুক্রোজ (চিনি), মরিচে ক্যাপসাইসিন, নিমপাতায় নিমবিন/নিমবিসিন/নিমবিডিন জৈব রাসায়নিক বস্তু থাকার কারণে এগুলো যথাক্রমে টক, মিষ্টি, ঝাল ও তিতা স্বাদের হয়ে থাকে। আমাদের এমনিতর স্বাদ-আস্বাদনের কারণ হলো, আমাদের জিহ্বায় ভিন্ন ভিন্ন স্বাদ-কোরক বা ‘টেস্ট-বাড’ ছড়িয়ে রয়েছে এবং একেকটির একেক ধরনের স্বাদ গ্রহণের ক্ষমতা রয়েছে। ধরা যাক, আমরা যখন টক বা মিষ্টি খাই, তা আমাদের জিহ্বার নির্দিষ্ট স্বাদ-কোরককে স্পর্শ করে, তখন আমরা সেই টক বা মিষ্টির স্বাদ পেয়ে থাকি। এই স্বাদ-অনুভূতি আবার স্নায়ুতন্ত্রের মাধ্যমে মগজে পৌঁছালে তবে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হয়। এভাবে খাদ্যের নানা স্বাদ (যেমন—টক, মিষ্টি, ঝাল ও তিতা) আমরা পেয়ে থাকি।প্রশ্ন-২ উদ্ভিদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদের সৃষ্টি। এরূপ যদি চলতে থাকে, তাহলে কি আগামী ১০০০ বা ৫০০০ বছর পর নতুন কোনো উদ্ভিদ প্রজাতি, প্রাণী বা অন্য কোনো প্রজাতি আবিষ্কৃত হবে, যাদের পূর্বপুরুষ বর্তমান পৃথিবীর বিভিন্ন প্রজাতি?মোঃ রফিকুল ইসলামশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকাউত্তর-২ জীবজগৎ তা উদ্ভিদই হোক, আর প্রাণীই হোক—এর গতিশীল বৈশিষ্ট্য হলো, এগুলো পরিবর্তন, পরিমার্জনা, বিবর্তন ও অভিযোজন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতিতে উন্নততর বা যোগ্যতম প্রতিনিধি হিসেবে উদ্ভব হয় ও টিকে থাকে। সেই বিবেচনায় বর্তমান পৃথিবীর প্রজাতি সংখ্যা থেকে নতুন জাতের কোনো প্রজাতির উদ্ভব হবে—এমনটা ভাবাই যুক্তিসংগত। বিশেষত, বিজ্ঞানীদের অভিমতও তা-ই। অতীতকালে এমনটা হয়েছে। যেমন, ডাইনোসরের উদ্ভব ও বিলুপ্তি। পরবর্তী সময়ে ছোট আকারের সরীসৃপ, এমনকি তা থেকে পাখিজাতীয় প্রাণীরও আবির্ভাব আমরা লক্ষ করে থাকব। তবে সেই নতুন প্রজাতির আগমন ১০০০ বা ৫০০০ বছরে হওয়ার কথা নয়। তা সাধারণত হয় লাখো কোটি বছরের সময়সীমায়।