যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। আজ ছাপা হওয়া প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহকারি অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক আলমগীর হোসেন। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।উত্তর দিয়েছেন—ফারসীম মান্নান মোহাম্মদীপ্রশ্ন-১  রাতের বেলায় বিদ্যুৎ চমকালে তা দিনের আলোর মতো ফর্সা দেখায় কেন?সায়মা আনোয়ারভিকারুন নিসা নূন স্কুল, ঢাকাউত্তর-১  বিদ্যুৎ চমকানোর সময় একটা বড় ধরনের বৈদ্যুতিক ক্ষরণ ঘটে এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এর সঙ্গে আলোর ঝলকানি দেখা যায়, যেমন দেখা যায় যেকোনো স্বাভাবিক স্পার্কের সময়। এই হঠাৎ আলোর ঝলকানির জন্যই বিদ্যুৎ চমকানোর সময় ফর্সা দেখায়। রাতের বেলায় অন্ধকারে এই ঝলকানিটা আরও ভালোভাবে ফোটে বলেই সে সময় চারপাশ বেশি আলোকিত দেখায়।প্রশ্ন-২  ভেজা কাঠ বা গাছের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু শুকনো কাঠের মধ্য দিয়ে কেন হয় না?প্রশ্ন-৩  মহাকর্ষের উৎপত্তি কীভাবে হয়েছে? এটি কীভাবে সঞ্চারিত হয়?প্রশ্ন-৪  তাপ প্রয়োগে চুম্বকের চৌম্বকত্ব কেন নষ্ট হয়? কীভাবে হয়?প্রশ্ন-৫  তাপ প্রয়োগে ধাতব পদার্থের বিদ্যুৎ পরিবহনক্ষমতা কীভাবে নষ্ট হয়?আহমদ আল মিনহাজহাজেরা-তুজ ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রামউত্তর-২  শুকনো কাঠ একটি অন্তরক পদার্থ। অন্তরক পদার্থের ইলেকট্রন-বিন্যাস এমন যে সেটা বিদ্যুৎ পরিবহনের অনুপযোগী। কিন্তু পানি বিদ্যুৎ পরিবাহী। তাই ভেজা কাঠও বিদ্যুৎ পরিবাহী। এ জন্যই ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরাই শ্রেয়।উত্তর-৩  মহাবিশ্বের চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ একটি অন্যতম বল। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাঙের মধ্য দিয়ে এই মহাবিশ্বের শুরু হয়। বিজ্ঞানীরা মনে করেন, বিশ্ব শুরুর আদি-মুহূর্তে অনেক মৌলিক কণা সৃষ্টির সময় বলবাহী কণিকাগুলোর সৃষ্টি হয়। বিজ্ঞানীরা আরও মনে করেন, এই চারটি বলই আদতে একটি বলের ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ। কাজেই বিগ ব্যাঙের সময় সৃষ্ট হওয়া মৌলিক বলটিই পরে চার ভাগে বিভক্ত হয়ে পড়ে। এগুলোর মাত্রাও ভিন্ন হয়ে যায়। এভাবেই মহাকর্ষবাহী কণিকার সৃষ্টি হয়। মহাকর্ষ বল সঞ্চারণের বিষয়টি এককথায় বোঝানো যায় না। যেমন, কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী, প্র্যাভিটোন নামের কণা মহাকর্ষ বলকে বহন করে, আবার আইনস্টাইনের চিরায়ত তত্ত্বে এই বলটির বহিঃপ্রকাশ ঘটে স্থান-কালের বক্রতার মাধ্যমে।উত্তর-৪  তাপ প্রয়োগে বস্তুর অণুগুলো অত্যধিক মাত্রায় কাঁপতে থাকে। তাপ বেশি বাড়ালে এই কম্পন এত বেশি বেড়ে যায় যে চুম্বকের নির্দিষ্ট সজ্জার ডোমেইনগুলো এলোমেলো হয়ে যায়। এভাবে চৌম্বকত্ব লোপ পায়। যে তাপমাত্রায় কোনো চুম্বকের চৌম্বকত্ব লোপ পায়, সেটাকে কুরি বিন্দু বলে।উত্তর-৫  ধাতব পদার্থের বিদ্যুৎ পরিবহন নিয়ন্ত্রিত হয় ধাতুর পরিবহন ব্যান্ডে অবস্থিত ইলেকট্রন দ্বারা। এই ইলেকট্রনের স্রোত যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তাহলেই বিদ্যুৎ পরিবহনক্ষমতা হ্রাস পাবে। তাপমাত্রা বাড়ালে ধাতুর অণুগুলোর কম্পনশক্তি বাড়তে থাকে। ফলে পরিবহন ব্যান্ডস্থিত ইলেকট্রনের সঙ্গে এগুলোর বেশি পরিমাণ সংঘাত ঘটতে থাকে। ফলে রোধকত্ব সাধারণভাবে তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে রৈখিকভাবে বাড়ে। কিন্তু এটা অত্যন্ত সাধারণ ও সরলীকৃত চিত্র। যদি অপদ্রব্য থাকে তাহলে কী হবে? যদি ধাতুর সংকর হয়? তড়িৎকৌশলের ছাত্ররা সাধারণত এই বিষয়টি তাদের স্নাতক তৃতীয় বর্ষে শেখে এবং এ-সংক্রান্ত একটা চমৎকার পাঠ্যবইও আছে প্রফেসর এস ও কাসাপের।উত্তর দিয়েছেন—আলমগীর হোসেনপ্রশ্ন-১  শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে ফল কত হবে?মো. ফারুক হোসেনটাঙ্গাইল।উত্তর-১  আমাদের অনেকের মাঝে ভুল ধারণা রয়েছে যে, =১ হলে = ১ হবে। আবার অনেকে চিন্তা করেন যদি ০ হয়, তাহলে সমান ০ হবে। কিন্তু প্রকৃতপক্ষে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে অর্থাৎ সম্পূর্ণভাবে অর্থহীন বা অনির্ণেয় (indeterminate)।প্রশ্ন-২  ১ মিটার বাহুবিশিষ্ট কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য ২ মিটার। অথচ ২ একটি অমূলদ সংখ্যা। কোনো কিছুর দৈর্ঘ্য কীভাবে একটি অমূলদ সংখ্যা হতে পারে? আমি কি মিটার স্কেল দিয়ে এর মূলদ দৈর্ঘ্য পেতে পারি না এবং তা কি সঠিক মান নির্দেশ করবে না?সুমনউত্তর শাহজাহানপুর, ঢাকা।উত্তর-২  কোনো কিছুর দৈর্ঘ্য তত্ত্বীয়ভাবে নির্ণয় করলে তা অমূলদ সংখ্যা হতে পারে। যেমন, ১ মিটার বাহুবিশিষ্ট কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য তত্ত্বীয়ভাবে ২= ১.৪১৪২১৩৫৬২... মিটার, যা একটি অমূলদ সংখ্যা। ২-এর মান আমরা যখন কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার দিয়ে হিসাব করে থাকি, তখন ২-এর মান দশমিকের পর একটি নির্দিষ্টসংখ্যক ঘর পর্যন্ত অর্থাৎ ২-এর একটি আসন্ন মূলদ মান হিসাব করে থাকি।মিটার স্কেল দিয়ে ২ মিটার দৈর্ঘ্যকে ১.৪২৪ মিটার অর্থাৎ ১ মিটার ৪২ সেমি ও ৪ মিমি পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারি, যা একটি মূলদ সংখ্যা এবং ২-এর একটি আসন্ন মান। অর্থাৎ স্কেল দিয়ে আমরা তত্ত্বীয়ভাবে কোনো অমূলদ দৈর্ঘ্যের আসন্ন মূলদ মান বের করতে পারি, যার সঙ্গে প্রকৃত মানের কিছুটা তফাত থাকবে এবং যা কখনোই প্রকৃত মানের সমান হবে না।