যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন, তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ‘ব্ল্যাকহোল’ কী? ব্ল্যাকহোল হলো এমন এক বিবর, যার আকর্ষণশক্তি এত বেশি যে আলোও বের হতে পারে না। সাধারণত ভারী তারার অন্তিম নিয়তি হলো এই কৃষ্ণবিবর বা ব্ল্যাকহোল। তবে গ্যালাক্সির কেন্দ্রেও অতিকায় কৃষ্ণবিবর থাকতে পারে। মহাবিশ্বে কতগুলো ছায়াপথ আছে? আমাদের ছায়াপথ দেখতে কেমন? আমাদের বিশ্বে অগণিত গ্যালাক্সি আছে, যার সংখ্যা প্রায় ১০ হাজার কোটি। আমাদের ছায়াপথ দেখতে প্যাঁচানো স্প্রিংয়ের মতো, স্পাইরাল গ্যালাক্সি।রুদ্র আহমেদ, তৃতীয় শ্রেণীস্কলাস্টিকা, ঢাকা আলোকবর্ষ কী? আলোকবর্ষ হলো দূরত্বের একক, আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে, প্রায় 9.4×10¼12 কিলোমিটার। ন্যানো বা ন্যানোটেকনোলজির অনেক নাম শোনা যায়। এটা কী? ‘ন্যানো’ শব্দের অর্থ হলো কোনো কিছুর এক বিলিয়ন ভাগের এক ভাগ। সেই অর্থে ন্যানো মিটার হলো এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ। ন্যানোপ্রযুক্তির কাজ হলো ১ থকে ১০০ ন্যানো মিটার সীমার মধ্যে বস্তুর গুণাগুণ পরখ করা। এই ক্ষুদ্র পরিসরে অণু-পরমাণুর বিচিত্র ধর্ম প্রকাশ পায়।স্যাফায়ার হোসেন খান৭ম শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল