যত প্রশ্ন তত উত্তর
অনেক চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আকাশের বজ্র কী? এ শক্তি কি আমরা ব্যবহার করতে পারব না? বজ্র হলো বড় রকমের বৈদ্যুতিক স্পার্ক। এ শক্তি ব্যবহার করতে পারলে সবচেয়ে খুশি হতো বিজ্ঞানীরা আর আমাদের দেশের মানুষ। কিন্তু এখনো পর্যন্ত এই বিশাল পরিমাণ তড়িৎপ্রবাহ দীর্ঘদিন ধরে রাখার কোনো কৌশল আবিষ্কৃত হয়নি। ফাইবার অপটিক কী? সিলিকন ডাই-অক্সাইড বা কাচের সূক্ষ্ম তন্তু। এর মধ্য দিয়ে আলোর সংকেত পাঠানো যায়।কাশপিয়া রহমান৮ম শ্রেণী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল, চট্টগ্রাম চুম্বকশক্তি কি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত হয়? চুম্বক আর বৈদ্যুতিক শক্তি কিন্তু একই মৌলিক বলের দুই রূপ। সব ধরনের বৈদ্যুতিক জেনারেটরেই কিন্তু চুম্বক থাকে। সবাই বলে, পারমাণবিক বোমা ভালো নয়, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে চায় কেন? বোমা ধ্বংসাত্মক। তাই সেটা কেউ পছন্দ করে না কেবল যুদ্ধবাজেরা ছাড়া। বিদ্যুৎ সবারই কাজে লাগে। সভ্যতা গড়তে শক্তির প্রয়োজন বলে সবাই পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে চায়। কোনো হাতিয়ার ভালো কাজে লাগানো হবে, নাকি খারাপ কাজে লাগানো হবে, তা মানুষই ঠিক করে। ছুরির আঘাতে মানুষ মারা যায়, কিন্তু রান্নাঘর ছুরি-কাঁচি ছাড়া কি চলে? কোথাও লেখা দেখি, গ্রহ আটটি। আবার কোথাও নয়টি। কোনো একটা গ্রহ কি ধ্বংস হয়ে গেছে? সৌরজগতে এখন গ্রহ আটটি। প্লুটো একসময় গ্রহ ছিল, এখন বিজ্ঞানীরা তাকে বলছেন বামন গ্রহ। কোনো গ্রহ ধ্বংস হয়নি বা তৈরিও হয়নি।হাবিবুর রহমানচন্ডিপুর উচ্চবিদ্যালয়রামগঞ্জ, লক্ষ্মীপুর।