যত প্রশ্ন তত উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের সহকারী অধ্যাপকফারসীম মান্নান মোহাম্মদী।এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। মুঠোফোন কি তেজস্ক্রিয়তা ছড়ায়? মুঠোফোন কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায় না, অ্যাটম বোমা যেমন ছড়ায়। তবে মুঠোফোনের অতিসামান্য হলেও মাইক্রোওয়েভ বিকিরণ আছে এবং তা কতখানি ক্ষতিকর, তা নিয়ে গবেষণা চলছে। চুম্বক বা কম্পাস কি পৃথিবীর বাইরে কাজ করবে? পৃথিবীর বাইরে চৌম্বক ক্ষেত্র খুব দুর্বল থাকে। পৃথিবীর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু আছেই, যেটা ভ্যান অ্যালেন বেল্ট নামে পরিচিত, যা ক্ষতিকর আয়নকণার হাত থেকে আমাদের রক্ষা করে। এই বেল্টের বলরেখা অনুযায়ী কম্পাস কাজ করতে পারে, কিন্তু পৃথিবীর বাইরে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তো অর্থহীন, তাই না?প্রশ্ন পাঠিয়েছেহাবিবুর রহমাননোয়াগাঁ প্রাথমিক বিদ্যালয় সূর্যে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে কিন্তু কার্বন নেই। তাহলে পৃথিবীতে কার্বন এল কোথা থেকে?  বৃষ্টির দিনে কি সোলার প্যানেল কাজ করে? আকাশ মেঘলা থাকলে বা যেকোনো কারণে সূর্যের আলো প্যানেলে না পৌঁছালে সোলার প্যানেলের আউটপুট কমে যায়। সে জন্য ব্যাটারি ব্যবহার করতে হয়। প্রশ্ন পাঠিয়েছে আবরার লাবিব বিয়াম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মানুষের দেহ কী পরিমাণ ইলেকট্রিক শক সহ্য করতে পারে? এক মিলি অ্যাম্পিয়ার এসি কারেন্ট বা পাঁচ অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট মানব কোষকলার ক্ষতিসাধন করতে সক্ষম। এক অ্যাম্পিয়ার বা এর বেশি কারেন্ট মৃত্যুর কারণ হতে পারে। এর সবকিছুই নির্ভর করে কারেন্টের স্থায়িত্বের ওপর, দেহের ওপর, আবহাওয়ার ওপর ইত্যাদি। তবে কখনোই ভেজা হাতে প্লাগ বা সুইচ ধরা যাবে না। মানুষের শরীরে তাপ উৎপন্ন হয়। বিদ্যুৎশক্তি কি উৎপন্ন হয়? মানুষের দেহের অভ্যন্তরে স্নায়ুকোষগুলোর মধ্যে স্নায়ুবিক সংকেত আদান-প্রদানের কাজে বৈদ্যুতিক বিভব ব্যবহূত হয়। কাজেই তুমি যখন ব্যথা বা সুড়সুড়ি পাও, সেটা কিন্তু বিদ্যুৎশক্তি দ্বারা বাহিত হয়ে তোমার মগজে পৌঁছাচ্ছে। কিন্তু ত্বকের বাইরে কোনো বিদ্যুৎশক্তি সেই অর্থে উৎপন্ন হয় না।প্রশ্ন পাঠিয়েছেবিল্লাল হোসেনতেজগাঁও কলেজ, ঢাকা