যত বেশি গ্রেপ্তার, তত বেশি ক্ষোভ: মোশাররফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। যত বেশি নেতাকে গ্রেপ্তার করা হবে, কর্মীরা তত বেশি ক্ষোভ দেখাবেন। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার বাঁকা পথে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘সরকারি সন্ত্রাস বন্ধ করুন। বাঁকা পথে ক্ষমতায় থাকার পথ পরিহার করুন।’তিনি অভিযোগ করেন, সরকার জনগণের রোষাণলে পড়েছে। আর দায় চাপাচ্ছে বিরোধী দলের উপর।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন পত্রিকার জনমত জরিপে দেখা গেছে, ৭০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সমর্থন করে। কিন্তু সরকার ভীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করতে চাইছে। জনগণ এ নির্বাচন মানবে না বলে তিনি দাবি করেন।নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘বিরোধী সব নেতাকে জেলে রেখে সরকার ক্ষমতা স্থায়ী করতে চাইছে। এতে সরকার ভুলের স্বর্গে হাবুডুবু খাচ্ছে। যতই নির্যাতন চালান, আন্দোলন দমানো যাবে না।’মেহেরপুরে বিএনপির নেতা হত্যার নিন্দা জানিয়ে শামসুজ্জামান বলেন, সরকার যুবলীগ-ছাত্রলীগকে হত্যার লাইসেন্স দিয়েছে। মানুষ আজ ভীত-সন্ত্রস্ত। বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে সরকার ছাত্রলীগ-যুবলীগকে পশুশক্তিতে পরিণত করেছে।