বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ উইকেট ও পঞ্চাশ রান করলেন যুবরাজ সিং। ৫/৩১, যুবরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। আগের সেরা ৬ রানে ৪ উইকেট, ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে। এই প্রথম বিশ্বকাপে কোনো বাঁ-হাতি স্পিনার ইনিংসে পাঁচ উইকেট পেলেন। আগের সেরা ৬ রানে ৪ উইকেটও যুবরাজের। যুবরাজের বোলিং আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সেরা ও ওয়ানডেতে দ্বিতীয় সেরা। সেরা অস্ট্রেলিয়ার জেমস হোপসের ১৪ রানে ৫ উইকেট, ২০১০ সালে। উইলিয়াম পোর্টারফিল্ড ও নিয়াল ও’ব্রায়েনের ১১৩ রানের জুটি ওয়ানডেতে তৃতীয় উইকেটে আয়ারল্যান্ডের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল আন্দ্রে বোথা ও নিয়াল ও’ব্রায়ানের ৮৯ রান, ২০০৮ সালে হল্যান্ডের বিপক্ষে। কেভিন ও’ব্রায়েন ও উইলিয়াম পোর্টারফিল্ডের পর তৃতীয় আইরিশ হিসেবে ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করলেন নিয়াল ও’ব্রায়েন। পরশুর ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে জহির খানের উইকেট-সংখ্যা ৩১, যা বিশ্বকাপে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, সর্বোচ্চ উইকেটশিকারি জাভাগাল শ্রীনাথ (৪৪)। যুবরাজের ৪৭তম ওয়ানডে ফিফটি, যার ৩৫টিতেই জিতেছে ভারত। ভারতের জেতা ম্যাচে যুবরাজের ব্যাটিং-গড় এখন পুরোপুরি ৫০.০০। এ নিয়ে ওয়ানডেতে ২২ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন যুবরাজ সিং।গ্রন্থনায়: মোহাম্মদ সোলায়মান