যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইংল্যান্ডের ১৭১ রান বিশ্বকাপে তাঁদের অষ্টম সর্বনিম্ন। বিশ্বকাপে এ নিয়ে নয়বার দুই শর নিচে আউট হলো ইংলিশরা, চারবারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ১৬৫ রান বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সবচেয়ে কম ১৪৯ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে। ৪/৩৮, ইমরান তাহিরের সেরা বোলিং, আগের সেরা ৪১ রানে ৪ উইকেট এই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এটি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং। সেরা পাকিস্তানের আবদুল কাদিরের ৩১ রানে ৪ উইকেট ১৯৮৭ বিশ্বকাপে। ৩/২২, রবিন পিটারসনের ওয়ানডে-সেরা বোলিং। আগের সেরা ৩/৪২, পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে, ২০১০ সালে। স্টুয়ার্ট ব্রডের ৪/১৫, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সেরা বোলিং। আগের সেরা পিটার মার্টিনের ৩৩ রানে ৩ উইকেট ১৯৯৬ বিশ্বকাপে। জনাথন ট্রট ও রবি বোপারার ৯৯ রানের জুটি বিশ্বকাপে চতুর্থ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা জুটি। সেরা মাইক গ্যাটিং ও অ্যালান ল্যাম্বের ১১৫ রানের জুটি, ১৯৮৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচে ম্যাট প্রিয়রের ৪টি ক্যাচ বিশ্বকাপে কোনো ইংলিশ উইকেটকিপারের সেরা। এটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেরা। ৬ রানের জয়টি প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সবচেয়ে ছোট জয়। এর আগে ১৯৯২ বিশ্বকাপে ভারতকে ৯ রানে হারিয়েছিল ইংলিশরা। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে পরাজয়টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রান তাড়া করে পরাজয়। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ রবি বোপারা। প্রথমবার গত বিশ্বকাপে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে।