প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলতে নেমেই রেকর্ড বুকে নাম উঠল কেনিয়ার জেমস এনগোচের। ল্যামেক ওনিয়াঙ্গো (১৯৯৬), নেহেমিয়া ওদিয়াম্বো (২০০৭, ২০১১) ও শেম এনগোচের (২০১১) পর চতুর্থ ভাই হিসেবে বিশ্বকাপে খেললেন জেমস। এর আগে সর্বোচ্চ তিন ভাইয়ের বিশ্বকাপ খেলার রেকর্ড ছিল। কেনিয়ার বিপক্ষে জয়টি বিশ্বকাপে কানাডার মাত্র দ্বিতীয় জয়। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ জিতেছিল কানাডা। চার বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলেছে কানাডা। বিশ্বকাপে টানা ১১ ম্যাচ হারার পর জিতল কানাডা। বিশ্বকাপে টানা হারের রেকর্ডটি জিম্বাবুয়ের, ১৯৮৩ থেকে ১৯৯২ বিশ্বকাপ পর্যন্ত ১৮টি ম্যাচ হেরেছিল তারা। পঞ্চম বিশ্বকাপে এসে প্রথম হাফ সেঞ্চুরি পেলেন টমাস ওডোয়ো। পরশুর ৫১ রানের আগে বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ ছিল ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৪৩।