যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পরশুর জয়টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮ ম্যাচে নিউজিল্যান্ডের মাত্র দ্বিতীয় জয়। ১৯৮৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জেতা নিউজিল্যান্ড হেরেছিল পরের ৫টি ম্যাচে। ১১০ রানের হারটি বিশ্বকাপে রানের দিক দিয়ে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। এর আগে ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার ছিল ১১২ রানের। এটি বিশ্বকাপে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে রানের দিক দিয়ে নিউজিল্যান্ডের বৃহত্তম জয়। আগের বড় জয়টিও পাকিস্তানের বিপক্ষে ১৯৮৩ বিশ্বকাপে, ৫২ রানে। ৩০২/৭, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১৯৯২ বিশ্বকাপের ২৬২ রান। এটি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৬ রান করেছিল কিউইরা। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড় হলেন রস টেলর। টেলরের অপরাজিত ১৩১ রান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ব্রেন্ডন ম্যাককালামও ২০০৯ সালে ১৩১ রান করেছিলেন। এটি টেলরের ক্যারিয়ার সর্বোচ্চও। আগের সর্বোচ্চ অপরাজিত ১২৮, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৬ সালে। নিউজিল্যান্ডের ইনিংসের ১৩টি ছক্কা বিশ্বকাপে তাদের সর্বোচ্চ। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১২টি ছক্কা ছিল নিউজিল্যান্ড ইনিংসে। টেলর ও ওরামের ৮৫ রান সপ্তম উইকেটে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৮৩ রান করেছিলেন স্টিভেন ফ্লেমিং ও ক্রিস হ্যারিস, ১৯৯৯ বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষেই। আবদুল রাজ্জাক ও উমর গুলের ৬৬ রানের জুটি বিশ্বকাপে নবম উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ অসমাপ্ত ৩৯ রানের জুটিটি ছিল ১৯৮৩ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম বারী ও জহির আব্বাসের। ওয়ানডেতে ৬০তম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান পেরোলেন আবদুল রাজ্জাক।  ওয়ানডেতে ৫০০০ রান ও ২০০ উইকেট পাওয়া চতুর্থ খেলোয়াড় আবদুল রাজ্জাক। অন্যরা হলেন জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদি। রাজ্জাকের ৬২ রান বিশ্বকাপে আট নম্বরে খেলতে নামা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেছিলেন জিম্বাবুয়ের হিথ স্ট্রিক, নিউজিল্যান্ডের বিপক্ষেই ২০০৩ বিশ্বকাপে। এটি বিশ্বকাপে রাজ্জাকের সর্বোচ্চ রান। পেরিয়ে গেছেন ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৬০ রানকে। অপরাজিত ৩৪ উমর গুলের ক্যারিয়ার সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল ২০০৯ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩। ৩/৩২ বিশ্বকাপে উমর গুলের সেরা বোলিং। আগের সেরা ২/১০ জিম্বাবুয়ের বিপক্ষে, ২০০৭ বিশ্বকাপে।