যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ২০০০ রান করলেন শচীন টেন্ডুলকার। যুবরাজের অপরাজিত ৫১ রান তাঁর টানা তৃতীয় অর্ধশত। এর আগে ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে টানা ৩টি অর্ধশত করেছিলেন যুবরাজ। ১০৬তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট পেলেন যুবরাজ সিং। এ নিয়ে ১৪ জন ভারতীয় খেলোয়াড় ওয়ানডেতে ১০০ উইকেট পেয়েছেন। বাঁহাতি স্পিনারদের তালিকায় তাঁর অবস্থান ৯-এ। ওয়ানডেতে অষ্টম খেলোয়াড় হিসেবে ৭০০০ রান ও ১০০ উইকেট পাওয়া অলরাউন্ডারদের তালিকায় ঢুকলেন যুবরাজ। ওয়েসলি বারেসি ও এরিক সোয়ার্জিনস্কির ৫৬ রান উদ্বোধনী জুটিতে হলো হল্যান্ডের বিশ্বকাপ রেকর্ড। এই দুজন স্পর্শ করেছেন নোলান ক্লার্ক ও পিটার ক্যান্ট্রেলের ১৯৯৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা রেকর্ড। পিটার বোরেন ও মুদাসসর বুখারির ৩৮ রান কোটলায় নবম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অজিত আগারকার ও সরনদীপ সিংয়ের অপরাজিত ৩০ রান ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ২/৪৭, বিশ্বকাপে পিযূষ চাওলার সেরা বোলিং। আগের সেরা ৭১ রানে ২ উইকেট এই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে।গ্রন্থনায়: মোহাম্মদ সোলায়মান