যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কানাডার ২৬১ রান বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় ইনিংস। ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেই ২৪৯ ছিল আগের সেরা। ৩৫৮ রান বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৬৩ রানের ইনিংসটিও কানাডার বিপক্ষে গত বিশ্বকাপে। ব্যক্তিগত ৯৬ রানের মাথায় ৭৮তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান পূর্ণ করলেন ম্যাককালাম। এ নিয়ে আটজন কিউই ব্যাটসম্যান ৪০০০ রান করলেন। কানাডার রিজওয়ান চিমা ওভারপ্রতি ১৩.২৪ রান দিয়েছেন। যেটি বিশ্বকাপে এক ম্যাচে কমপক্ষে চার ওভার বল করা বোলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। ওয়ানডেতে চতুর্থবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রইল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এই প্রথম ৫০ পেরোলেন মাইক হাসি। আগের সর্বোচ্চ ছিল গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ রান। ৬৫ রান, বিশ্বকাপে ব্রাড হাডিনের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৫৫ এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৬৪ রান করে কেনিয়া ছাড়িয়েছে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে করা তাদের আগের সর্বোচ্চ ২৫৪। কলিন্স ওবুইয়ার অপরাজিত ৯৮ রান বিশ্বকাপে কেনিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৯৯৬ বিশ্বকাপে স্টিভ টিকোলো শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৯৬ রান। বিশ্বকাপে কেনিয়ার সেরা বোলিংও কলিন্স ওবুইয়ার। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট পেয়েছিলেন ওবুইয়া।