যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচটি এই বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিষ্পত্তি হওয়া প্রথম ম্যাচ। ১৯৯৯ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে রান তাড়া করে জিতল পাকিস্তান। অপরাজিত ৩২ রান বিশ্বকাপে এলটন চিগুম্বরার সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৩০ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে। অপরাজিত ৭৮ রান, পাকিস্তানের আসাদ শফিকের ওয়ানডেতে সর্বোচ্চ। এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে করা ৫০ রান ছিল শফিকের একমাত্র হাফ সেঞ্চুরি। ৪৯ রান করে মোহাম্মদ হাফিজ ছাড়িয়েছেন বিশ্বকাপে নিজের আগের সর্বোচ্চ ৩২ রানকে। এই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন হাফিজ। আসাদ শফিক ও মোহাম্মদ হাফিজের ৮২ রান দ্বিতীয় উইকেটে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সেরা জুটি। তাঁরা ভেঙেছেন ২০০৭ বিশ্বকাপে ইমরান নাজির ও শোয়েব মালিকের ৭০ রানের রেকর্ড। ওয়ানডেতে তৃতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন উমর গুল।