যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কুমার সাঙ্গাকারাকে আউট করে ওয়ানডেতে একাদশ খেলোয়াড় হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক পেরোলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। ওয়াসিম আকরাম (৫০২) ও ওয়াকার ইউনুসের (৪১৬) পর তৃতীয় পাকিস্তানি হিসেবে ৩০০ উইকেট পেলেন। সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম ও শন পোলকের পর চতুর্থ অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে ৩০০০ রান ও ৩০০ উইকেট পেলেন আফ্রিদি। বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে পরপর দুই ম্যাচে চার বা ততধিক উইকেট পেলেন আফ্রিদি। এর আগে অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর, শেন ওয়ার্ন ও মিচেল জনসন, শ্রীলঙ্কার অশান্ত ডি মেল ও মুরালিধরন এবং পাকিস্তানের ইমরান খান গড়েছেন এই কীর্তি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট আফ্রিদির। দুই ম্যাচে ৫.৫৫ গড়ে ৯ উইকেট তাঁর। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন মুরালিধরন (৫৬টি)। পরশু ২ উইকেট নিয়ে মুরালিধরন পেছনে ফেললেন ওয়াসিম আকরামকে। ৭১ উইকেট নিয়ে ম্যাকগ্রা আছেন শীর্ষে। দিলশান ও থারাঙ্গার ৭৬ রান বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ। এ ছাড়াও ষষ্ঠ ও নবম জুটিতে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের জুটি হয়েছে এই ম্যাচে। চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডেতে ১০০০ রান পূর্ণ করলেন থারাঙ্গা। ইউনুস খানের ৭২ রান ও মিসবাহ-উল-হকের অপরাজিত ৮৩ রান বিশ্বকাপে তাঁদের সর্বোচ্চ ইনিংস। দুজনই ভেঙেছেন ঠিক আগের ম্যাচে কেনিয়ার বিপক্ষে করা নিজেদের রেকর্ড।