প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৭টি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডে স্টিভেন ফ্লেমিংকে ছুঁয়েছেন রিকি পন্টিং। ৫৪ রান, কানাডার হিরাল প্যাটেলের প্রথম ওয়ানডে ফিফটি। ২০১০ সালে আফগানিস্তানের বিপক্ষে করা ৪৩ রান ছিল প্যাটেলের সর্বোচ্চ। এই বিশ্বকাপে প্রথম পাঁচ ওভারে সবচেয়ে বেশি ৫৪ রান তুলেছে কানাডা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৫০ রান আসে মাত্র ৪.৪ ওভারে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন শন টেইটের (৩৩টি)। পরশু ২ উইকেট নিয়ে ছাড়িয়েছেন শেন ওয়ার্নকে (৩২টি)। ৭১ উইকেট নিয়ে সবার ওপরে গ্লেন ম্যাকগ্রা, দ্বিতীয় স্থানে ব্রাড হগ (৩৪টি)। শেন ওয়াটসন ও ব্রাড হাডিনের ১৮৩ রান উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ১৯৭৫ বিশ্বকাপে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে রিক ম্যাককসকার ও অ্যালান টার্নারের ১৮২ রান।