যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৮ রানের জয়টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে কম ব্যবধানে জয়। আন্দ্রে রাসেল আর মাত্র ১টি রান করতে পারলেই বিশ্বকাপে অষ্টম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৪ উইকেট ও ৫০ রানের সংক্ষিপ্ত তালিকায় ঢুকতে পারতেন। ৪/৪৯, আন্দ্রে রাসেলের সেরা বোলিং। ব্যাটিংয়ে ৪৯ রানও রাসেলের ওয়ানডে সর্বোচ্চ। ১৯৫২তম খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুর ওয়ানডে অভিষেক। এই বিশ্বকাপে এ নিয়ে ৬ জন খেলোয়াড়ের ওয়ানডে অভিষেক হলো। দেবেন্দ্র বিশুর ৩৪ রানে ৩ উইকেট ওয়ানডে অভিষেকে কোনো ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারের সেরা বোলিং। এর আগে ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৩৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন রজার হার্পার। নিজের চতুর্থ ওয়ানডেতে উইকেট পেলেন ইংল্যান্ডের জেমস ট্রেডওয়েল, করলেন সেরা বোলিং, ৪/৪৮ । প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন জেমস ট্রেডওয়েল।