যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ১৪৫ রান ওয়ানডেতে তাঁদের দশম শতরানের জুটি। উদ্বোধনী জুটির বাইরে ১১টি শতরানের জুটি গড়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। এটি তৃতীয় উইকেটে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সর্বোচ্চ রান। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে জুটি এখন পর্যন্ত ৪২৭৪ রান করেছেন। ওয়ানডেতে উদ্বোধনী জুটির বাইরে, যা জুটিদের সবচেয়ে বেশি রান। পরশু তাঁরা ছাড়িয়েছেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলীর ৪২২১ রানকে। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় সাঙ্গাকারা চতুর্দশ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ছুঁয়ে ফেলেন ৯০০০ রানের মাইলফলক।  ৪/২৫, বিশ্বকাপে মুরালিধরনের দ্বিতীয় সেরা বোলিং। সেরা ৪/১৯, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে। ৬০তম খেলোয়াড় হিসেবে ২০০ ওয়ানডে খেললেন তিলকরত্নে দিলশান।  মার্টিন গাপটিল ও অজন্তা মেন্ডিসের ৫০তম ওয়ানডে ম্যাচ।