যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ওয়ানডেতে রায়ান টেন ডেসকাটের পঞ্চম সেঞ্চুরি। আইসিসির সহযোগী দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন টেন ডেসকাট ও আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ডের। ওয়ানডেতে কমপক্ষে ১৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে টেন ডেসকাটের গড় সর্বোচ্চ, ৬৭.০০। টেন ডেসকাট ও পিটার বোরেনের ১২১ রান পঞ্চম উইকেটে হল্যান্ডের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফন নুর্টউইক ও বাস জুইডারেন্টের ১১৪ রান। আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ৭০ বলে সেঞ্চুরি বিশ্বকাপের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। পোর্টারফিল্ড ও স্টার্লিংয়ের ১৭৭ রান আয়ারল্যান্ডের সেরা উদ্বোধনী জুটি। এই দুজনেরই করা আগের সর্বোচ্চ ২০১০ সালে বেলফাস্টে বাংলাদেশের বিপক্ষে ১১৮। ৫০টি ওয়ানডে খেলা চতুর্থ আইরিশ পোর্টারফিল্ড। ওয়ানডেতে ১০০০ রান পূর্ণ করা চতুর্থ আইরিশ স্টার্লিং ওয়ানডেতে তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন স্টার্লিং।