যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ষষ্ঠবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তান। অন্য দলগুলোর মধ্যে শুধু অস্ট্রেলিয়াই ছয়বার সেমিফাইনাল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের ১১২ রান বিশ্বকাপে তাদের তৃতীয় সর্বনিম্ন। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৯৩ ও ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ। প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৮ রান এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন। জিম্বাবুয়ের বিপক্ষে কানাডার করা ১৪ রান সর্বনিম্ন। মোহাম্মদ হাফিজের ১০ ওভারে ১৬ রান এই বিশ্বকাপের সবচেয়ে মিতব্যয়ী বোলিং। হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শফিউল ইসলামের ৯.২ ওভারে ১৫ রানের ইকোনমিও ১.৬০। এই বিশ্বকাপে কমপক্ষে ২০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল (৫০.৬৬) ও সারওয়ানের (৫৬.৩৬) স্ট্রাইক রেট দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন স্ট্রাইক রেট কানাডার জুবিন সুরকারির (৪৫.০২)। ১৭৫ বল হাতে রেখে পাওয়া জয়টি বিশ্বকাপে পাকিস্তানের বলের হিসাবে সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৭৯ বিশ্বকাপে কানাডাকে ১১৯ বল হাতে রেখে হারিয়েছিল পাকিস্তান।  কামরান আকমল ও মোহাম্মদ হাফিজের অপরাজিত ১১৩ রান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সেরা উদ্বোধনী জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শহীদ আফ্রিদির সেরা বোলিং হচ্ছে ৩০ রানে ৪ উইকেট। আগের সেরা ৩৮ রানে ৪ উইকেট ২০০৫ সালে সেন্ট লুসিয়ায়।