যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও পাকিস্তানও ছয়বার সেমিফাইনালে উঠেছে। নিউজিল্যান্ড অবশ্য আগের পাঁচটি সেমিতেই হেরেছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের চারটিতেই জিতল নিউজিল্যান্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫৫টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। তারপরই নিউজিল্যান্ড (৪০)। দুই স্পিনার নাথান ম্যাককালাম ও ড্যানিয়েল ভেট্টোরিকে দিয়ে বোলিং শুরু করে নিউজিল্যান্ড। ওয়ানডেতে মাত্র চতুর্থ উদাহরণ এটি, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড প্রত্যেকে এটি করেছে দুবার করে। সাড়ে চার বছর পর ওয়ানডেতে চার উইকেট পেলেন জ্যাকব ওরাম। সর্বশেষ ২০০৫ সালের সেপ্টেম্বরে হারারেতে ভারতের বিপক্ষে ৫৮ রানে ৪ উইকেট পেয়েছিলেন ওরাম। বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি উইকেট (৩৬) এখন জ্যাকব ওরামের। ছাড়িয়েছেন ক্রিস হ্যারিসের ৩২ উইকেটের রেকর্ডকে। এ নিয়ে ওয়ানডেতে নয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন ওরাম, বিশ্বকাপে দুবার। ৩/২৪, নাথান ম্যাককালামের সেরা বোলিং। আগের সেরা ৩৫ রানে ৩ উইকেট, ভারতের বিপক্ষে ২০১০ সালে। দ্বাদশ কিউই ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩০০০ রান পূর্ণ হলো রস টেলরের। এই ১২ জনের মধ্যে শুধু মার্টিন ক্রোর (৩৮.৫৫) গড় রস টেলরের (৩৬.৮১) চেয়ে বেশি। এই বিশ্বকাপে সর্বোচ্চ ১৪টি ছক্কা মেরেছেন রস টেলর।