যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৮৩ ও ২০০৩-এর পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠল ভারত। দেশের মাটিতে এর আগে দুটো সেমিফাইনালে হারা ভারত (১৯৮৭ বিশ্বকাপে ইংল্যান্ড ও ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে) এবার তৃতীয়বারে জিতে গেল। বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হওয়া ৫টি ম্যাচেই জিতেছে ভারত। বিশ্বকাপে নবম ও ওয়ানডে ক্যারিয়ারে ৬২ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন টেন্ডুলকার।  ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার গোল্ডেন ডাক পেলেন যুবরাজ সিং। প্রায় ১০ বছর আগে কেনিয়ার বিপক্ষে প্রথম বলে আউট হয়েছিলেন যুবরাজ। ওয়াহাব রিয়াজের ৪৬ রানে ৫ উইকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সেরা বোলিং। আগের সেরা ১৯৯২ বিশ্বকাপে সিডনিতে মুশতাক আহমেদের ৩/৫৯। এটি ওয়ানডেতেও তাঁর সেরা বোলিং, এই প্রথম ৫ উইকেট পেলেন ওয়াহাব রিয়াজ। উমর গুলের ওভারপ্রতি ৮.৬২ রান বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো পাকিস্তানি বোলারের সবচেয়ে বাজে ইকোনমি রেট। ভারতের ষষ্ঠ ও সপ্তম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ১০০০ রান করলেন শেবাগ ও ধোনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৮০ রান করেছেন শেবাগ। যেকোনো সিরিজ বা টুর্নামেন্টে শেবাগের সর্বোচ্চ রান এটি। ২০০৮ সালে এশিয়া কাপে করা ৩৪৮ রান ছিল আগের সেরা। ভারত-পাকিস্তান লড়াইয়ে সবচেয়ে বেশি রান এখন টেন্ডুলকারের। ২৪৭৪ রান করা টেন্ডুলকার পেছনে ফেলেছেন ইনজামাম-উল হকের ২৪০৩ রানকে। পরশুর ম্যাচ শেষে এই বিশ্বকাপে টেন্ডুলকারের মোট রান ৪৬৪। তিনটি বিশ্বকাপে ৪০০ রান করা একমাত্র খেলোয়াড় তিনি। এক বিশ্বকাপে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করলেন জহির খান। ১৯ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন রজার বিনি (১৯৮৩) ও নিজের (২০০৩) ১৮ উইকেট নেওয়ার রেকর্ড।