যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হল্যান্ডের ২৯২ রান টেস্ট দেশগুলোর বিপক্ষে ওয়ানডেতে ছোট দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ স্কোর ৩১২/৪, জিম্বাবুয়ে করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপে। বিশ্বকাপে হল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান, সর্বোচ্চ ৩১৪ রান নামিবিয়ার বিপক্ষে ২০০৩ সালে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ। সেরা ৩১৮/৮, বারমুডার বিপক্ষে ২০০৭ সালে। এটি ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, সর্বোচ্চ ৩০০ রানের স্কোরটি ওয়েস্ট ইন্ডিজের গত বিশ্বকাপে ব্রিজটাউনে। ইংল্যান্ডের বিপক্ষে টেন ডেসকাটের ১১৯ রানের ইনিংসটি টেস্ট খেলা দেশের বিপক্ষে ছোট দলের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ স্কোরটি জিম্বাবুয়ের ডেভিড হটনের ১৪২ রান, ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ষষ্ঠ উইকেটে টেন ডেসকাট ও পিটার বোরেনের ৬১ রান বিশ্বকাপে হল্যান্ডের সেরা জুটি। আগের রেকর্ডটি ছিল লেফেব্রে ও ফন নুর্টউইকের ৪৫, নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯৯৬ বিশ্বকাপে। ইয়ান বেলকে আউট করে ওয়ানডেতে প্রথম ডাচ খেলোয়াড় হিসেবে ৫০ উইকেট পেয়েছেন টেন ডেসকাট। ওয়ানডেতে প্রথম ১০০০ রান করা ব্যাটসম্যানও টেন ডেসকাট। পরশুর ম্যাচটি ছিল বাস জুইডারেন্টের ১৫তম বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ডাচ খেলোয়াড় এখন তিনি। টপকেছেন টিম ডি লিডির ১৪ ম্যাচের রেকর্ডকে। ইংল্যান্ডের ২৯৬/৪, পরে ব্যাট করে ইংল্যান্ডের বিশ্বকাপে দ্বিতীয় ও ওয়ানডেতে পঞ্চম সর্বোচ্চ ইনিংস। ইংল্যান্ডের জয়টি বিশ্বকাপে রান তাড়া করে তৃতীয় বৃহত্তম জয়।  স্ট্রাউসের ৮৮ রান বিশ্বকাপে তাঁর সেরা। আগের সেরা ৪৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে, ব্রিজটাউনে। জুইডারেন্টের ক্যাচটি নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার এখন পল কলিংউড। ১৩টি ক্যাচ নিয়ে ছাড়িয়েছেন গ্রায়িম হিককে (১২)। ম্যাচটি ছিল ইংল্যান্ডের ৫৫০তম ওয়ানডে। ওয়ানডেতে সপ্তমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন টেন ডেসকাট। টেস্ট খেলা দেশগুলোর বিপক্ষে প্রথম।গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান