যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ২১৫ রানের জয়টি ওয়ানডেতে রানের ব্যবধানে তাদের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ২০৮ রানের; গত বছর কিংস্টনে কানাডার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের ৩৩০ বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ৩৬০ রানের ইনিংসটি শ্রীলঙ্কার বিপক্ষে, ১৯৮৭ বিশ্বকাপে। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কেমার রোচ। বিশ্বকাপে ও ওয়ানডেতে এটি ৬ষ্ঠ ও ২৮তম হ্যাটট্রিক। ৬/২৭ কেমার রোচের ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ৫/৪৪ (বাংলাদেশের বিপক্ষে, ২০০৯)। রোচের বোলিং বিশ্বকাপে কোনো ক্যারিবীয় বোলারের দ্বিতীয় সেরা, সেরা উইন্সটন ডেভিসের ৫১ রানে ৭ উইকেট (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৮৩)। কাইরন পোলার্ডের ২৩ বলের ফিফটি বিশ্বকাপের চতুর্থ দ্রুততম ফিফটি। দ্রুততম ফিফটিটি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের (কানাডার বিপক্ষে,২০০৭)। হল্যান্ডের অ্যালেক্সিই কারভিজির ৩টি ক্যাচ বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। ইনিংসে সর্বোচ্চ ৪টি ক্যাচ ভারতের মোহাম্মদ কাইফের (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০৩)।  ওয়ানডেতে প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন কেমার রোচ। টাটেন্ডা টাইবু ও ক্রেইগ আরভিনের ১৮১ রান তৃতীয় উইকেটে ওয়ানডেতে জিম্বাবুয়ের সর্বোচ্চ। এটি বিশ্বকাপে যেকোনো জুটিতেই