যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে ২টি হ্যাটট্রিক করলেন লাসিথ মালিঙ্গা। চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ২টি হ্যাটট্রিক করলেন। বিশ্বকাপ ও ওয়ানডেতে মোট হ্যাটট্রিক হয়েছে যথাক্রমে ৭টি ও ২৯টি। এই প্রথম টানা দুই ম্যাচে হ্যাটট্রিক দেখল বিশ্বকাপ। এর আগে ২০০৩ বিশ্বকাপে হয়েছিল ২টি হ্যাটট্রিক।৬/৩৮, ওয়ানডেতে মালিঙ্গার সেরা বোলিং। আগের সেরা ৫/৩৪, পাকিস্তানের বিপক্ষে ডাম্বুলায় ২০১০ সালে। এটি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় সেরা বোলিং। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নিয়ে চামিন্ডা ভাস আছেন সবার ওপরে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের তৃতীয় সেরা বোলিংও এটি। এটি কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান বোলারদের সেরা বোলিং। আগের সেরা মুরালিধরনের ৪/১৮, নাইরোবি, ১৯৯৬। উইকেট (৯) এবং অব্যবহূত বলের (১৮৮) হিসাবে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়। ১৪২, শ্রীলঙ্কার বিপক্ষে কেনিয়ার দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। থারাঙ্গা ও সাঙ্গাকারার অপরাজিত ৭৪ রান দ্বিতীয় উইকেটে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সেরা জুটি। আগের সেরা আতাপাত্তু ও হাশান তিলকরত্নের ২০০৩ সালে করা ২৬ রান। কলিন্স ওবুইয়া ও ডেভিড ওবুইয়ার ৯৪ রান তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে কেনিয়ার সেরা জুটি। আগের সেরা কেনেডি ওটিয়েনো ও স্টিভ টিকোলোর ২০০৩ সালে করা ২৯ রান। এবারের বিশ্বকাপের প্রথম ছক্কাবিহীন ম্যাচ। ওয়ানডেতে দ্বিতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন মালিঙ্গা। গত বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেওয়া ম্যাচটিতে হয়েছিলেন প্রথমবার।