যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কেভিন ও’ব্রায়েনের ৫০ বলে করা সেঞ্চুরিটি বিশ্বকাপের দ্রুততম। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বিশ্বকাপে ম্যাথু হেইডেনের ৬৬ বলে করা সেঞ্চুরিটি। এটি ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ ও ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম জয়। বিশ্বকাপে রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ল আয়ারল্যান্ড (৩২৯/৭)। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার ৩১৩/৭, জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপে। আয়ারল্যান্ডের ৭ উইকেটে ৩২৯ রান বিশ্বকাপে পরে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ। সেরা এই বিশ্বকাপেই একই ভেন্যুতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৩৩৮ রান। আয়ারল্যান্ডের ইনিংসটি তাদের ওয়ানডে সর্বোচ্চ, আগের সর্বোচ্চ ২০১০ সালে টরেন্টোতে কানাডার বিপক্ষে ৩২৫ রান। বিশ্বকাপে আইরিশদের সর্বোচ্চ স্কোর ছিল গত আসরে বাংলাদেশের বিপক্ষে করা ২৪৩। কেভিন ও’ব্রায়েন ও অ্যালেক্স কুসাকের ১৬২ রানের জুটি ষষ্ঠ উইকেটে বিশ্বকাপের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৯৯ বিশ্বকাপে কেনিয়ার মরিস ওদুম্বে ও আলপেস ভাদেরের শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৬১ রান।  দ্বিতীয় আইরিশ হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন কেভিন ও’ব্রায়েন। গতবার জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রান করেছিলেন জেরেমি ব্রে। ওয়ানডেতে আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান এখন কেভিন ও’ব্রায়েনের (১৪৮৬)। ছাড়িয়েছেন এই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া পোর্টারফিল্ডকে (১৩৯১)।