যত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এ নিয়ে ছয়বার ১০ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। বিশ্বকাপে তাদের ২টি ১০ উইকেটের জয় এসেছে এবারই। বিশ্বকাপে জিম্বাবুয়ের ১০ উইকেটে পরাজয়ের দ্বিতীয় ঘটনা। প্রথমটি ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ১৬৬ রান নিউজিল্যান্ডের পক্ষে ওয়ানডেতে চতুর্থ ও বিশ্বকাপে সেরা উদ্বোধনী জুটি। গত বিশ্বকাপে লু ভিনসেন্ট ও স্টিভেন ফ্লেমিংয়ের কানাডার বিপক্ষে ১৪২ রান ছিল আগের সর্বোচ্চ। অপরাজিত ৭৬ রান ম্যাককালামের বিশ্বকাপ সর্বোচ্চ। আগের সেরা গত বিশ্বকাপে কানাডার বিপক্ষে অপরাজিত ৫২। ওয়ানডেতে দ্বিতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন মার্টিন গাপটিল।