এই ম্যাচটি নিয়ে বিশ্বকাপে পরিত্যক্ত ম্যাচের সংখ্যা ৭টি। বিশ্বকাপে টানা ৩২ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া। এই ৩২ ম্যাচের মধ্যে ১টি টাই ও ১টি পরিত্যক্ত ম্যাচ আছে। ১৯৯৯ বিশ্বকাপে ২৩ মে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হেরেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে টানা ২৫ ম্যাচ জয়ের পর বৃষ্টি থামাল অস্ট্রেলিয়ার জয়রথ। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টাই হওয়া ম্যাচটি ছিল বিশ্বকাপে তাদের শেষ জয় না পাওয়া সর্বশেষ ম্যাচ। সাঙ্গাকারার অপরাজিত ৭৩ রান বিশ্বকাপের পরিত্যক্ত ম্যাচের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের মারে গুডউইনের ৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ১৯৯৯ বিশ্বকাপে। এটি সাঙ্গাকারার ৬১তম ওয়ানডে ফিফটি। ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটির তালিকায় তাঁর অবস্থান দশে। অপরাজিত ৩৪ অস্ট্রেলিয়ার বিপক্ষে সামারাবীরার সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৩ রান। বিশ্বকাপেও তাঁর সর্বোচ্চ এটি, আগের সর্বোচ্চ কানাডার বিপক্ষে অপরাজিত ১৮।