যন্ত্রের অভাবে এখনো ভাঙা হয়নি কাঁঠালবাগানে ধসে পড়া ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে গত রোববার ধসে পড়া ভবনটি ভাঙার কাজ আজ বুধবার এখনো শুরু হয়নি।কাঁঠালবাগান এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনটি ভাঙার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, সেগুলো রাউজকের কাছে নেই। আলাদা যে সিঁড়িটি তৈরির করা হবে তা ৮০ ফুট হতে হবে। এতে ৫০টির বেশি যন্ত্রাংশ লাগবে। এসব যন্ত্রপাতি রিয়েল এস্টেট এবং হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কাছে চাওয়া হয়েছে। রিহ্যাব এগুলো এখনো হস্তান্তর করেনি। এর মধ্যে বাইরে আলাদা সিঁড়ি (স্টেফোল্ডিং মেশিন) স্থাপন করে ভবনের ছাদ পর্যন্ত নেওয়া হবে। পরে টাওয়ার ক্রেনের মাধ্যমে ছাদ ফুটো করা হবে এবং স্টিল প্রুফিং ম্যাটেরিয়াল দিয়ে ভাঙা অংশ নিচে নামিয়ে আনা হবে।এসব যন্ত্র হাতে পাওয়ার পরও আলাদা সিঁড়ি বানাতে কিছু সময় লাগবে। তাই আজ ভাঙার কাজ শুরু করা অনিশ্চিত। গত রোববার রাতে কাঁঠালবাগান ঢালে পুকুরপাড় এলাকায় নির্মাণাধীন একটি সাত তলা ভবন হেলে পড়ে। এশিয়ান হায়দার টাওয়ার নামের ওই ভবনের নিচ তলা পিলার ভেঙে প্রচণ্ড শব্দে দেবে যায়। রাত দুইটার দিকে ভবনটি ধীরে ধীরে সামনের আরেকটি ১৬তলা ভবনের ওপর কাত হয়ে পড়ে।রাজউক সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে রাজউককে জানানো হয়েছে—বুলডোজার ব্যবহারসহ রাজউক প্রচলিত নিয়ম অনুসারে যেভাবে বাড়ি ভাঙে, সেটা এখানে হতে পারে না। কারণ, এভাবে ভবন ভাঙলে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। র্যাংগস ভবন ভাঙার জন্য রাজউক যেসব যন্ত্রপাতি ব্যবহার করেছিল, সেগুলো এত বিশাল যে ছয় ফুট সরু গলি দিয়ে তা আনা যাবে না। ২০০৮ সালে র্যাংগস ভবন ভাঙা হয়। এতে ২৫ জন শ্রমিক মারা যায়।