প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতৃগর্ভ বলে এক অন্ধকার কিন্তুউষ্ণ গুহা থেকেপিচ্ছিল পথটি বেয়ে নেমেনিঃসঙ্গ পথিক আমিকণ্টক-আকীর্ণ পথ ধরেএগুচ্ছি নিয়ত একা!জানি না এ-যাত্রা কোন লক্ষ্যে—হাঁটছি দ্রুত কোন দিকে,সামনের পুরো পথ কুয়াশায় মোড়াযদিও বা পথিমধ্যে সরাই রয়েছে,আমার সম্মুখে আবছা দূরত্বে দেখিছায়াচ্ছন্নতার মধ্যে কিছুটা কুয়াশাঘেরা পথ,পথটি বেষ্টন করে হালকা একধোঁয়াশার আবরণ—পিছে ফিরে তাকিয়ে অস্পষ্টছায়ামূর্তি দেখে ধ্বক করে ওঠে বুক—খুব চেনা মনে হয়—যেন,আমারই চিকুর দূরত্বে সে;বড্ড চেনা—জন্ম-জন্মান্তরে দেখেছি যে,—সে আমার জন্ম-সহোদরা,যমজ অনুজ বোন—‘কবিতা’ আমার!